আজ কিশোরগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ এএম

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান । ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার জেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন শফিকুর রহমান।

দলের আমিরের আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সকাল থেকে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম বলেন, আমরা প্রত্যাশা করি সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন। দলমত নির্বিশেষে জামায়াতের আমিরের বক্তব্য শুনবার জন্য মানুষ উপস্থিত হবেন। নির্বাচনের আগে জামায়াতের আমিরের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত।



বিষয়:



Top