ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট: “হাদির হত্যার বিচার হবে, ইনশাআল্লাহ”

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ এএম

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এসএম শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার বিচার নিয়ে।

মির্জা ফখরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে লিখেছেন, “প্রতিটি হত্যার বিচার হতেই হবে এ মাটিতে—ইনশাআল্লাহ।”

তিনি জানান, মঙ্গলবার ঢাকা এয়ারপোর্টে নামার সময় তার সঙ্গে থাকা স্ত্রীর সঙ্গে একজন তরুণ নারী এগিয়ে এসে বলেছে, “স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি।” এর উত্তরে তিনি বলেন, “ইনশাআল্লাহ।”

মির্জা ফখরুল আরও বলেন, “একজন তরুণ, যে গণতন্ত্রের শিক্ষার্থী এবং নির্বাচনের উচ্ছ্বাস নিয়ে প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো। মুছাব্বির, সাম্য—প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে, ইনশাআল্লাহ।”



বিষয়:



Top