বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ডিবি হেফাজতে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে। রোববার বিকেলে মালিবাগের বাসা থেকে তাকে ডিবির একটি টিম কার্যালয়ে নিয়ে আসে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। তবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
এনএফ৭১/ওতু
বিষয়:
