শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বেগম জিয়া
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১২:৩২ এএম
প্রায় সাত বছর পর শহিদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে যান তিনি। রাত ১০টা ৩৫ মিনিটে তিনি রওনা হয়ে সেখানে পৌঁছান এবং কবর জিয়ারত ও কোরআন তেলাওয়াত করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া দীর্ঘদিন পর দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করেন। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ ঘনিষ্ঠ কয়েকজন নেতা।
উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাবরণের আগে সর্বশেষ বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছিলেন। এরপর অসুস্থতা ও নানা আইনি জটিলতার কারণে দীর্ঘদিন তিনি সেখানে যেতে পারেননি।
জিয়ারত শেষে তিনি রাতেই গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান।
বিষয়:
