ইসরায়েলি বিমান কেন বাংলাদেশে? জানতে চায় বিএনপি!
রাশেদ রাসেল | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১২:৫১ পিএম
আজ শনিবার (২০ এপ্রিল) নয়া পল্টনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ইসরাইলের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের গোপন সম্পর্ক রয়েছে।
ইসরাইলি ফ্লাইট ঢাকায় অবতরণ নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপির সিনিয়র এ নেতা।
ক্ষমতাসীনরা ভয় থেকেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন করছে দাবি করে রিজভী বলেন, চোরাবালিতে আটকে আটকে গেছে সরকার, যেকোনো সময়ই পতন হবে।
বিষয়:
