সস্ত্রীক করোনামুক্ত মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ০৩:৫২ এএম

সস্ত্রীক করোনামুক্ত মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রীসহ তাদের বাসার সবাই করোনামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপির মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা এবং বাসার অন্য সদস্যরা করোনা পজেটিভ হয়েছিলেন। বৃহস্পতিবারের সর্বশেষ পরীক্ষার রিপোর্টে সবাই নেগেটিভ এসেছেন।

এর আগে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে ১০ জানুয়ারি সস্ত্রীক মির্জা ফখরুলের করোনা পরীক্ষা করা হয়। এতে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তারা বাসায় থেকেই চিকিৎসা নেন।

এনএফ৭১/এমএ/২০২২

 





Top