করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ১১:৩৬ পিএম
করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সম্পন্ন করলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার (১৮ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি।
এরআগে বিকেল চারটার দিকে গুলশানের বাসা থেকে খালেদা জিয়া টিকা নেওয়ার উদ্দেশ্যে হাসপাতালের দিকে রওনা হন। সেখানে এসে পৌঁছালে চিকিৎসক ও নার্সগণ এসে গাড়িতে অবস্থানরত খালেদা জিয়াকে টিকা দেন। এরপর খালেদা জিয়া আবার নিজের বাসার উদ্দেশ্যে চলে যান।
উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া। এরপর ২৭ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। মূলত পোস্ট কোভিড জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
এনএফ৭১/২০২১
বিষয়: খালেদা জিয়া করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল
