জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে কারাগারে যুবক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৪:৫৬ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর মেয়ে জাইমা রহমান-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪)। তিনি কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা এবং জাহিদ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিজের ফেসবুক অ্যাকাউন্টে জাইমা রহমানকে নিয়ে একটি অশালীন ও আপত্তিকর পোস্ট প্রকাশ করেন গোলাম রসুল। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে সোমবার দিবাগত রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।
মঙ্গলবার সকালে অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আইনবিরোধী ও আপত্তিকর কনটেন্ট প্রচারের বিরুদ্ধে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ধরনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
