সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করল আপিল বিভাগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ১০:৫৮ পিএম

সংগৃহীত

সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ–সংবলিত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করা হয়েছে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে জানানো হয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং অপরপক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে ২০২৪ সালের ২৫ আগস্ট সাতজন আইনজীবী সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ও জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলাবিধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। পরে একই বছরের ২৭ অক্টোবর হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করে।

পরবর্তীতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দেন, যা আজ আপিল বিভাগ স্থগিত করে।

রায়ে বলা হয়, অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে—সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ দায়িত্ব পরিচালিত হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পর বিষয়টি এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যা আগামী ১৬ জুন শুনানিতে উঠবে।



বিষয়:



Top