চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি ২২ জুন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ০৬:০০ পিএম
চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (৪ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নিয়ে প্রসিকিউটর জহিরুল আমিন জানান, গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির একজন ফজলে করিমকে আদালতে হাজির করা হয়নি। তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় কারা কর্তৃপক্ষ তাকে ট্রাইব্যুনালে আনতে পারেনি।
এ মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ মোট ২২ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক রয়েছেন।
বিষয়:
