রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্না দম্পতির আত্মপক্ষ শুনানি আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ১১:১০ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের আত্মপক্ষ সমর্থনে শুনানি আজ অনুষ্ঠিত হবে।

ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব ইতোমধ্যে শেষ হয়েছে। মোট ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

সাক্ষীদের মধ্যে রয়েছেন রামিসার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা, মা পারভীন আক্তার, বড় বোন রাইসা আক্তার, ফুপু মাহমুদা আক্তার, চাচা মিজানুর রহমান লিটন, ভবনের বাসিন্দা ও প্রতিবেশীরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক, ভ্রাম্যমাণ বিচারক এবং মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে সোমবার আদালত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top