রামিসা হত্যাকাণ্ড: সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ০৯:১৯ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার মামলার অভিযোগ গঠন শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করেন।

মামলার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সকাল ৮টার দিকে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালত প্রাঙ্গণে আনা হয়। পরে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত তাদের গারদে রাখা হয়।

আলোচিত এ মামলায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা, বোন, চাচা, চাচী, প্রতিবেশী এবং পুলিশের ছয় সদস্যসহ মোট ১৮ জন সাক্ষ্য দেবেন বলে জানা গেছে।

আইন অনুযায়ী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো ২৯ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে। ফলে মামলাটির বিচার দ্রুত শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রত্যাশা রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top