সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১২:৩১ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

সোমবার সকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি আজিজুর রহমান দুলু অভিযোগ গঠনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। এ সময় তিনি শিশু রামিসা হত্যার ঘটনার বিস্তারিত বিবরণ আদালতের সামনে তুলে ধরেন।

এর আগে গত ২৪ মে এ হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরদিন প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top