রামিসা হত্যা মামলায় দুই আসামি আদালতে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১০:৫৩ এএম

সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে তাদের ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। পরে তাদের হাজতখানায় রাখা হয়। আদালতের নির্দেশের পর তাদের কাঠগড়ায় তোলা হতে পারে।

গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই তদন্তে সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয় এবং পরে মামলায় অগ্রগতি ঘটে। বর্তমানে মামলাটি বিচারিক প্রক্রিয়ায় রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top