কুলিয়ারচরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৩:৪৪ পিএম

সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। রোববার উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক মাহবুব ওরফে মাহবুল্লা (২৩) স্থানীয় ডাকুশার মাজার সংলগ্ন মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খালিশাপুর (বনপাড়া) এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ দিন আগে সাত বছর বয়সী শিশুটি ইমামের কাছে খাবার দিতে গেলে তাকে কক্ষে নিয়ে নির্যাতন করা হয়। পরে ভয়ে বিষয়টি কাউকে না জানালেও আচরণ পরিবর্তন দেখে পরিবার জানতে পারে এবং শিশুটি ঘটনা খুলে বলে।

অভিযোগ জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তাকে পুলিশে সোপর্দ করে।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফউদ্দিন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top