পাবনার ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১১:৪২ পিএম

সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে চার বছর বয়সী এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে রাহাত প্রামাণিক (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মৃত পিরু আলী প্রামাণিকের ছেলে।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী হওয়ায় প্রায়ই শিশুটিকে কোলে নিয়ে বিভিন্ন অশোভন আচরণ করতেন। শনিবার দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করার সময় তাকে আদর করার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান তিনি। পরে ঘরের ভেতরে শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে।

এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে তার মা সেখানে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে ছেড়ে দেন। পরে পরিবারের সদস্যরা শিশুর কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পেরে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন।

শিশুটির বাবা জানান, অভিযোগের পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top