কুমিল্লার মেঘনা উপজেলা সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:১০ পিএম

সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের নির্বাচনি প্রচারণার সময় কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় পিরামিড মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় আনা হয় এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, তার বিরুদ্ধে মেঘনা থানায় একাধিক মামলা রয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top