সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ছারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:৩২ পিএম
কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ছারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।
এ মামলায় আরও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৪ জনকে ১০ বছর করে কারাদণ্ড এবং ৫ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।
ঘটনাটি ঘটে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায়। ওই সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ছারোয়ার নির্জন।
এনএফ৭১/ওতু
বিষয়:
