গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৮:৩৯ পিএম
গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৮ মে) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে বাংলাদেশ ব্যাংক, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংক এবং ড. মুহাম্মদ ইউনূসকে আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কত, তা জানতে চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মাসুদ আর সোবহান।
রিটে বলা হয়, গ্রামীণ ব্যাংক প্রায় ২০ শতাংশ হারে সুদ আদায় করে থাকে। ঋণগ্রহীতারা প্রকৃতপক্ষে কত শতাংশ সুদ পরিশোধ করছেন, সে তথ্য জানার অধিকার তাদের রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:
