সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৩:৩৬ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে আটক করেছে পুলিশ। অবৈধভাবে সীমান্ত পার হয়ে দেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককালে সাব্বির বিন শামসের কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
ঘটনার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনএফ৭১/ওতু
বিষয়:
