নিজ কন্যাকে ধর্ষণচেষ্টার দায়ে বাবার ১০ বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০১:০৪ এএম
সিরাজগঞ্জে ৯ বছরের নিজের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে আক্তার হোসেন নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২-এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১২ এপ্রিল বিকেলে ভুক্তভোগী শিশু বাড়ির পাশে স্কুল মাঠে খেলছিল। বাবার ডাকে সে পাশের বাঁশঝাড়ে গেলে সেখানে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে যায় এবং অভিযুক্ত পালিয়ে যায়। পরে মামা বাদী হয়ে থানায় মামলা করেন। বিচার শেষে আদালত এ রায় দেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
