তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি জাহিদুল আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১১:২২ পিএম

সংগৃহীত

পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ইয়াবা এবং নগদ প্রায় ৭০ হাজার টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী জাহিদুল ইসলামের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। কারওয়ান বাজারে বিএনপি নেতা মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় তার সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে এবং অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।

এদিকে চলতি মাসে রাজধানীতে বিশেষ অভিযানে ব্যাপক সংখ্যক অপরাধী গ্রেপ্তার হয়েছে বলে জানায় পুলিশ। তথ্য অনুযায়ী, ১৭৮ জন চাঁদাবাজ, তাদের ৩৪৫ জন সহযোগী, ৪৭০ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য এবং ৪৮৩ জন মাদক কারবারিসহ মোট ১ হাজার ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top