হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:৩১ পিএম
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর কোতোয়ালি থানার ভ্যানচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (১৩ মে) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার দাস।
মামলা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালি থানাধীন এলাকায় ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন ভ্যানচালক রিপন। ওইদিন তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় দুই দিন চিকিৎসাধীন থাকার পর ৭ আগস্ট তিনি মারা যান। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি রামগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট নিহত রিপনের স্ত্রী শামীমা আক্তার রুমা রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ২০০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
