সিলেটে চার বছরের শিশু হত্যায় প্রতিবেশী যুবক গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৪৫ পিএম
সিলেটের সিলেট সদর উপজেলায় চার বছরের শিশু ফাহিমা আক্তার হত্যার ঘটনায় জাকির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ।
গ্রেপ্তার জাকির নিহত ফাহিমার প্রতিবেশী এবং সম্পর্কে তার চাচা বলে জানা গেছে।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর রাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে মধ্যরাতে তার বাড়িতে হামলার ঘটনাও ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে জাকির হত্যার পর মরদেহ পুকুরপাড়ের একটি ডোবায় ফেলে দেয়। পরে শুক্রবার শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাহিমা আক্তার ওই এলাকার দিনমজুর রাইসুল হকের মেয়ে।
পুলিশ জানিয়েছে, জাকির হোসেনকে থানার হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।
শামসুল হাবিব বলেন, অভিযুক্তকে থানায় রাখা হয়েছে এবং বাইরে এলাকাবাসীর বিক্ষোভ চলছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
