ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির

আইন আদালত ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৪:১৭ এএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২ হাজার ২৭৬ নেতাকর্মীকে অপহরণ, গুম ও ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ এনে পুনরায় আবেদন দাখিল করেছে দলটি।

সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গুম-খুন-মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান।

অভিযোগে বলা হয়, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ দলটির বহু নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে আবেদন করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৯ জানুয়ারি একই অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হলেও দীর্ঘ সময়েও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় পুনরায় অভিযোগ জমা দেয় বিএনপি।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যকে অভিযুক্ত করা হয়েছে।

 
 


বিষয়:



Top