সাংবাদিক দম্পতি শাকিল-রূপার ১১ মামলায় জামিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১২:০৬ এএম

সংগৃহীত

জুলাই আন্দোলনে হত্যাসহ দায়ের হওয়া ১৩টি মামলার মধ্যে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ১১টি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ফারজানা রূপাকে ৬টি এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তবে বাকি ২টি মামলায় (প্রত্যেকের জন্য একটি করে) জামিন না দিয়ে আদালত রুল জারি করেছেন। ফলে সব মামলায় জামিন না হওয়ায় আপাতত তারা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

শুনানিতে সাংবাদিক দম্পতির পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে হাইকোর্টের একই বেঞ্চে চার মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৪ মে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন হাইকোর্ট।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top