কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ এএম

সংগৃহীত

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় আব্দুল আওয়াল (৪২) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিচারক মো. এনায়েত কবীর সরকার বুধবার (৮ মার্চ) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে রায় ঘোষণা করেন। আব্দুল আওয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি পারিবারিক ঝগড়ার জেরে আব্দুল আওয়াল তার স্ত্রী জাহানারা খাতুন কে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। ঘটনার সময় নিজ মাকে বাঁচাতে এগিয়ে গেলে জখম হয়েছিলেন। প্রতিবেশীদের সাহায্যে অভিযুক্তকে আটক করে ইবি থানা পুলিশ। পরে মামলার চার্জশীট দাখিল করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top