দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ০১:৩২ এএম

সংগৃহীত

মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এর দ্বিতীয় দফায় আরও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে উপস্থিত থাকাকালীন, তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তার দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

শেখ মামুন খালেদকে ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ মার্চ তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর অনুমতি দিয়েছিল আদালত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top