বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ এএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পদ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এই পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবরটি রোববার রাতে ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান।

সূত্রের খবর, আমিনুল ইসলাম আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন। ওই মামলায় খালেদা জিয়া কারাদণ্ড পান।

একটি সূত্র জানিয়েছে, তাজুল ইসলামকে এই সিদ্ধান্ত সম্পর্কে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। রোববার আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে তাজুল ইসলামকে ডেকে পাঠান এবং নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের আগ্রহের কথা জানান।



বিষয়:



Top