মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন কি না, জানা যাবে রোববার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ এএম

কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিলের ওপর শুনানি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য রোববার (১ ফেব্রুয়ারি) দিন ধার্য করা হয়েছে।

এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ রয়েছেন।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চ গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই আদেশের দিন ধার্য করেন। রোববার কার্যতালিকায় আবেদনটি ক্রমিক নং ১০৩ হিসেবে রয়েছে।

ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এর আগে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) ঋণ খেলাপির অভিযোগে মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

মুন্সী এর সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রথমে হাইকোর্টে রিট করেন, যা ২১ জানুয়ারি সরাসরি খারিজ হয়। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন।



বিষয়:



Top