রাজধানীতে অভিযান: ৪৪ নিষিদ্ধ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০১:৪০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (১২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।



বিষয়:



Top