২১ আগস্ট গ্রেনেড মামলায় রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১১:২৫ এএম

ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের আপিলের পরবর্তী শুনানি আজ, ২১ আগস্ট, সুপ্রিম কোর্টে। এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে।

গতকাল, ২০ আগস্ট, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।

এ আপিল শুনানি দেশের রাজনৈতিক ও বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। আজকের হেয়ারিং শেষে মামলার আপিল প্রক্রিয়ার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে।



বিষয়:



Top