জামিনে মুক্তি পেলেন বুশরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩, ০২:৪৪ এএম

বুশরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন হত্যা মামলায় অভিযুক্ত বুশরা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন।

মঙ্গলবার দুপুরে কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

আরও পড়ুন: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট হাসপাতালে ভর্তি

বুয়েট শিক্ষার্থী ফারদিন নুর পরশ হত্যা মামলায় গ্রেফতার আয়াতুল্লাহ বুশরার জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার শনিবার ওই আদেশ দেন। 

মঙ্গলবার সকালে জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছলে তা যাচাই-বাছাই শেষে বুশরাকে জামিনে মুক্তি দেওয়া হয়। 

 





Top