বিএনপির ২২৪ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৩:৪৭ এএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।
সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই আদেশ দেন।
জামিন আবেদন নাকচের পর ঢাকার সিএমএম আদালতের সামনে বিএনপিপন্থী আইনজীবীরা সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে রোববার মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ ২২৪ জনের জামিন আবেদন করা হয়। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ আটক করে নিয়ে যায়। পরদিন শুক্রবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বিষয়: বিএনপি জামিন নামঞ্জুর
