সম্রাটের বিরুদ্ধে চার্জ গঠনের সময় বাড়োলো
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ০১:৪২ এএম
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলায় আদালতে হাজিরা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কার হওয়া সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
তবে এদিন সকালে সম্রাট আদালতে হাজিরা দেওয়ার পর তার আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করেন।
বিষয়: মাদক সম্রাট আদালত
