মির্জা ফখরুল-আব্বাসের জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ০১:০৯ এএম

মির্জা ফখরুল-আব্বাসের জামিন আবেদন

পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন করেছেন তাদের আইনজীবী।

রোববার (১১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালতে তাদের আইনজীবী এ আবেদন করেন।

একই দিনে বিএপির আরও কয়েকজন নেতাকর্মীর পক্ষে জামিন আবেদন করা হচ্ছে বলে তাদের আইনজীবীরা জানিয়েছেন।

এর আগে, গত ৮ ডিসেম্বর দিনগত রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে রাজধানীর বাসা থেকে আটক করে পুলিশ। পরদিন আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত মঞ্জুর করেন।

 





Top