পরীমনির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন র‌্যাব কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ০৪:০৩ এএম

পরীমনির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন র‌্যাব কর্মকর্তা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন র‌্যাবের উপপরিদর্শক (এসআই) আবু হেনা মোস্তফা কামাল।

এই সাক্ষ্য নিয়ে সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৫ ডিসেম্বর ঠিক করেছেন।

ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাহাবুব আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, এসআই আবু হেনা মামলার জব্দ তালিকা প্রস্তুতকারক।

এই মামলায় গত ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় অভিযুক্ত তিন আসামি হলেন—পরীমনি, আশরাফুল ইসলাম ও কবির হোসেন। সাক্ষ্য গ্রহণ শুনানির সময় আশরাফুল ও কবির আদালতে হাজির ছিলেন। আর পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত হাজিরা দেন।

 





Top