শিশু সামিউল হত্যা মামলার রায় আজ
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ০৬:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি হত্যা মামলার রায় ঘোষণার জন্য রোববার (২০ডিসেম্বর) ঠিক রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এ রায় ঘোষণা করবেন।
এর আগে গত ৮ ডিসেম্বর এই মামলার রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে নতুন দিন ঠিক করেছিলেন আদালত।
প্রসঙ্গত, ২০১০ সালের ২৩ জুন সামিউল মা আয়েশা হুমায়রা এশার সঙ্গে শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বস্তায় ঢুকিয়ে রাস্তায় ফেলে দেয়। এরপর ২৪ জুন নবোদয় হাউজিং এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা কে এ আজম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
এনএফ৭১/এবিআর/২০২০
