এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জুন ২০২২, ০৩:২৭ এএম

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

আগামী ১৯ জুন এসএসসি ও এসএসসি ( ভোকেশনাল) এবং দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না বলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। রোববার (১৯ জুন) এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এনএফ৭১/আরআর/২০২২





Top