দুদকে একজন না আরও বাছির আছে: মিজান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ০২:৩৭ এএম
ঘুষ গ্রহণের মামলায় সাজাপ্রাপ্ত পুলিশের বরখাস্ত হওয়া ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর মিজান বলেন, ‘দুর্নীতি দমন কমিশনে (দুদক) বাছিরের মত একজন না, আরো বাছির আছে। তাদের খুঁজে বের করুন।’
তিনি আরও বলেন, বাছির আমাকে ঘুষ দিতে বাধ্য করেছিল। আদালতের আদেশে এটাই প্রমাণিত হয়েছে।’
বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত মিজাকে তিন বছর এবং দুদকের পরিচালক এনামুল বাছিরকে পৃথক দুই ধারায় ৮ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮০ লাখ টাকা অর্থদণ্ড করেন।
দুদকের করা অবৈধ সম্পদের মামলার বিষয়ে তিনি বলেন, ‘ওইটা কোনো মামলাই না। ভুয়া মামলা।’
এনএফ৭১/এমএ/২০২২
