পরীমনির মাদক মামলার বিচারকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২, ১০:৫১ পিএম

পরীমনির মাদক মামলার বিচারকাজ শুরু

ছয় মাস আগে র‌্যাবের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো আজ।

বুধবার (৫ জনুয়ারি) ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে গঠন করেন অভিযোগ। পরীমনি ছাড়াও এ মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। জানা গেছে, মাদক মামলায় হাজিরা দিতে বুধবার সকাল সাড়ে ১০টায় আদালতে উপস্থিত হয়ে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে হাজিরা দেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি।

এর আগে, ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top