হেলেনা জাহাঙ্গীরের জামিন নামঞ্জুর
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ০৩:৪২ এএম
গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৮ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালতে হেলেনা জাহাঙ্গীরের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী এএইচএম শফিকুল ইসলাম মোল্লা (সোহাগ)। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
এর আগে ২১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত গুলশান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা এবং পল্লবী থানার প্রতারণা মামলায় জামিনের আদেশ দেন। তবে গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন না পাওয়ায় হেলেনা জাহাঙ্গীর কারামুক্ত হতে পারছেন না।
এনএফ৭১/এনজেএ/২০২১
