আবারো পেছালো সাগর-রুনির মামলার তদন্ত প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ০৩:১০ এএম
আবারো পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় তারিখ। এ নিয়ে ৮২ বারের মতো পেছালো এই তারিখ।
সোমবার (২৫ অক্টোবর) ধার্য ছিল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট শহিদুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৪ নভেম্বর ধার্য করেন। জানা গেছে, মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ আসামি মোট ৮জন। অন্য আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে উদ্ধার করা হয় তাদের ক্ষতবিক্ষত লাশ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সাগর-রুনি তদন্ত প্রতিবেদন
