গোপালগঞ্জে ৩৮ ব্যক্তিকে সাড়ে ১৯ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৪ জুলাই ২০২১, ০৩:১৫ এএম
গোপালগঞ্জে স্বাস্থ্যবিধি না, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৩৮ ব্যক্তিকে বিভিন্ন অংকে ১৯ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৩ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ কঠোরভাবে পালনের তৃতীয় দিনে জেলা শহরসহ ৫ উপজেলায় ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
এ সময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৩৮ ব্যক্তিকে বিভিন্ন অংকে ১৯ হাজার ৫’শ টাকা জরিমানা করেন।
তিনি আরো জানান, সরকার ঘোষিত ৭ দিনের কঠোর স্বাস্থ্যবিধি যাতে সাধারন মানুষ মেনে চলেন তার জন্য আগামী দিনেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
