চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৩:৩১ এএম

সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক (মাসুদ চৌধুরী) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলি এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে মাকসুদুল একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে ৫ থেকে ৭ জন অস্ত্রধারী সেখানে আসে। পরে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলি লাগে বলে জানা গেছে।

নিহতের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকায়। তিনি বেতাগী ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন চৌধুরীর ছোট ভাই এবং মৃত খালেদ চৌধুরীর ছেলে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পাশাপাশি পাহাড়তলি এলাকায় বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও ড্রাম ফেলে অবরোধ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, ঘটনাটি তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।



বিষয়:



Top