মাইকিং করেও ব্রাজিল সমর্থক না পেয়ে র্যালি করতে পারল না আয়োজকরা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৩:৫৪ এএম
নওগাঁয় টানা দুই দিন মাইকিং করেও পর্যাপ্ত ব্রাজিল সমর্থক না পাওয়ায় মোটরসাইকেল র্যালি করতে পারেননি আয়োজকরা। শুক্রবার (১২ জুন) বিকেল ৪টায় শহরের নতুন জেলখানার গেট এলাকায় র্যালিটি বের হওয়ার কথা ছিল।
আয়োজকদের দাবি, গত দুই দিন ধরে পুরো শহরে মাইকিং করে ব্রাজিল সমর্থকদের উপস্থিত থাকতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ে পাসপোর্ট অফিসের সামনে থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন শুরু হওয়ার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পরও উল্লেখযোগ্য কোনো সমর্থক উপস্থিত হননি। পরে মাত্র ৭টি মোটরসাইকেল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
অংশগ্রহণকারীদের মধ্যে রনি, সাজু, সান ও শেখবুলসহ কয়েকজন জানান, এটি কোনো ব্যর্থতা নয়; বরং যোগাযোগ ঘাটতির কারণে এমন পরিস্থিতি হয়েছে। তারা আরও বলেন, র্যালির চেয়ে আসল বিষয় হলো ব্রাজিলের সাফল্য, এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে শোডাউন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিষয়:
