নোয়াখালীতে শিশু নির্যাতনের অভিযোগ: পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১১:০৬ পিএম

সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক খোরশেদ আলমের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা ও ভাই দীর্ঘদিন ধরে তদন্ত কেন্দ্রের মেসে রান্নার কাজ করতেন। সেই সূত্রে শিশুটিরও সেখানে যাতায়াত ছিল। অভিযোগ অনুযায়ী, ওই সুযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার নির্যাতন করেন।

এছাড়া, ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিবারের নিরাপত্তার কথা ভেবে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল বলে দাবি করা হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।



বিষয়:



Top