করোনা সচেতনতায় প্রচারণা ও মাস্ক বিতরণ

পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ৩ জুলাই ২০২১, ০৫:১০ এএম

করোনা সচেতনতায় প্রচারণা ও মাস্ক বিতরণ

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সাধারণ মানুষকে সচেতন করতে এবং সব শ্রেণির মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রচারণা করেছে সাঁড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।

শুক্রবার দুপুরে ঈশ্বরদী সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজার এলাকায় সচেতনতামূলক প্রচার চালানো হয়। এ সময় সাধারণ মানুষের দুইশো মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।

ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা সচেতন, তবে আরও সতর্ক হওয়া প্রয়োজন। আমরা প্রত্যেকে মাস্ক ব্যবহারের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারি।

আরামবাড়িয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বলেন, ব্যবসায়ীরা ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি গ্রহণ করেছে। কেউ মাস্ক ব্যবহার না করলে তাকে কোনো সার্ভিস দেওয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 





Top