গোপালগঞ্জে ১৪ ব্যক্তিকে ১৪ হাজার চার’শ টাকা জরিমানা
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২ জুলাই ২০২১, ০২:৩৩ এএম
গোপালগঞ্জে বিধি নিষেধ না মানায় ১৪ ব্যক্তিকে বিভিন্ন অংকে ১৪ হাজার চার’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত এসব জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকগণ।
জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, সরকার ঘোষিত বিধি নিষেধ কঠোর ভাবে পালনের জন্য জেলা শহরসহ ৫ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পাড়া, অপ্রয়োজনে ঘর থেকে বাইরে বের হওয়াসহ নানা কারণে ১৪ ব্যক্তিতে বিভিন্ন অংকে ১৪ হাজার চারশত টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, সরকার ঘোষিত ৭ দিনের কঠোর স্বাস্থ্যবিধি যাতে সাধারন মানুষ মেনে চলেন তার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
