হিলিতে দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেলো দ্রুতযান এক্সপ্রেস ।

হিলি থেকে | প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০৬:০৭ এএম

হিলিতে দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেলো দ্রুতযান এক্সপ্রেস ।

রেল লাইনে ভারতীয় পণ্যবাহী ট্রাক বিকল হওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলো পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা মুখী দ্রুতযান ট্রেনের যাত্রীরা। ১৩ জুন রবিবার দুপুর ১২টা ০৭ মিনিটে হিলি সীমান্তের চেকপোস্ট এলাকা অতিক্রম কালে এ ঘটনা ঘটে। ট্রেনটি সকাল সাড়ে ৮টায় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

প্রত্যক্ষদর্শী আব্দুল হান্নান জানান, আমি লাল পতাকা দিয়ে ট্রেনটি কে থামানো উদ্দেশ্যে যাই ঐ সময় পয়েন্টম্যান্ট স্টেশনমাষ্টারকে দ্রুত খবর দিয়ে ডাউন সিগনাল তুলে নিতে বলে ট্রেনটি দাঁড়ানোর জন্য।

হিলি রেলওয়ে স্টেশন পয়েন্টম্যান গোলাম মোস্তফা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান ট্রেনটি হিলি রেলওয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক রেললাইনের উপর হঠাৎ বিকল হয়ে যায়।

এসময় চেকপোস্ট এলাকায় কর্মরত সিএন্ডএফের কর্মচারী আব্দুল হান্নান লাল পতাকা তোলায় ২শ গজ দূরে ট্রেনটির ড্রাইভার ট্রেনটি থামতে সক্ষম হয়। রেললাইনের উপর থেকে অন্য একটি ট্রাক দিয়ে বিকল ট্রাকটিকে সরানোর পর ট্রেনটি সেখানে ৫ মিনিট অপেক্ষার পর আবারো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি এবং প্রাণে বেঁচে যায় ট্রেনটিতে থাকা সহস্রাধিক যাত্রী।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top